বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী প্রার্থী বাছাইয়ে সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে জামায়াতের প্রশ্ন মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির বৈঠক।। চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী

মহাসড়কে অবরোধ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৪৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা ব্রিজ এলাকায় জেলা পিক-আপ শ্রমিক ইউনিয়নের সদস্যরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

শ্রমিক ইউনিয়নের আয়োজনে রোববার দুপুরে জেলা ট্রাক ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  

বক্তব্য রাখেন, জেলা পিক-আপ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মানিক আহমেদ। তিনি বলেন, ১৮ আগষ্ট সিরাজগঞ্জ জেলা পিক-আপ শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-২৯৩৩ এর ব্যানারে কিছু শ্রমিক কর্তৃক ওই ব্রিজ এলাকায় মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ ও প্রতিবাদ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। এ সংগঠনের কিছু শ্রমিক ভুলবশত এ ঘটনা ঘটিয়েছে। সেইসাথে এ অনাকাঙ্খিত ঘটনার জন্য জনসাধারণের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তিনি আরো বলেন, এ শ্রমিক সংগঠনের সকল সদস্যরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এছাড়াও বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্টেদেরকে উদ্দেশ্য করে যে সকল বক্তব্য দেয়া হয়েছে তারও তীব্র প্রতিবাদ জানাচ্ছি।  

সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের আহবায়ক শামসুল আলম, সদস্য আবু তাহের, আলম সেখ, আব্দুল হাকিম, আব্দুস ছালাম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির ও জেলা ট্রাক ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি সেরাজুল ইসলাম সেরুসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com