বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

রাঙ্গামাটিতে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক।।শহরে বিক্ষোভ

  • আপডেট টাইম : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯
  • ৭৫২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটিতে ভুমি বিরোধ নিষ্পত্তি কমিশনের মামলার নিস্পত্তির প্রথম বৈঠককে ঘিরে শহরে উত্তেজনা দেখা দিয়েছে।

রাঙ্গামাটি জেলা পরিষদে ভূমি কমিশনের অফিসের সামনে আজ সোমবার সকাল থেকে রাস্তায় ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করছে রাঙ্গামাটি শহরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতাকর্মীরা। ২ ঘন্টার বেশী সময় ধরে রাস্তায় ব্যারিকেড দিয়ে বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীরা ভূমি কমিশন আইন বাতিলের দাবিতে  বিক্ষোভ করে। এ সময় শহরে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে।

এ সময় রাস্তায় আটকা পড়েছে ভুমি কমিশন চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি আনোয়ারুল হক, আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমা, বান্দরবান বোমাং রাজা সহ কমিশনের সদস্যরা।পরে ভূমি কমিশনের চেয়ারম্যান পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতাকর্মীদের ডেকে কথা বলেন। এ সময় চেয়ারম্যান আনোয়ারুল হক তাদেরকে তাদের দাবি দাওয়া নিয়ে কমিশনের বৈঠকে কথা বলার পরামর্শ প্রদান করেন।

চেয়ারম্যানের আশ্বাসের প্রেক্ষিতে বাঙ্গালীরা ব্যারিকেড তুলে নিলেও রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে বিক্ষোভ সমাবেশ করছে। এদিকে নাগিরক পরিষদ ব্যারিকেড তুলে নিলে ভূমি কমিশনের চেয়ারম্যান আনোয়ারুল হক রাঙ্গামাটি জেলা পরিষদ নতুন ভবনে উপস্থিত হয়ে বৈঠকের জন্য প্রস্তুতি নিচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com