রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরান যুদ্ধের চাপে মার্কিন এয়ারলাইনস স্পিরিট বন্ধ ঘোষণা ‘বোরকা পরে’ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন দেয় পরিচ্ছন্নতাকর্মী: পুলিশ ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প

বড়দিন উপলক্ষে কাপ্তাইয়ে আনন্দ, উৎসব, প্রার্থনা

  • আপডেট টাইম : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯
  • ৭১০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: শুভ বড়দিন উপলক্ষে আজ বুধবার কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় খ্রিষ্টান পল্লীগুলো সেজেছে অপরূপ সাজে। বর্ণিল  আলোয় আলোকিত হয়েছে সমস্ত খ্রীস্টান পল্লী। পিঠা, পায়েস, কেকসহ নানা উপাদেয় খাবার পরিবেশন করা হচ্ছে প্রতিটি ঘরে। একে অপরকে শুভেচ্ছা বিনিময়, উপহার বিনিময় করে দিনটিকে স্মরণ করছেন এখানকার খ্রীস্টান সম্প্রদায়ের মানুষেরা।

এদিকে সকালে খ্রীস্টান সম্প্রদায়ের শুভ বড় দিন উপলক্ষে কাপ্তাই চন্দ্রঘোনা ব্যাপ্টিষ্ট চার্চ এর আয়োজনে খ্রীস্টিয়ান হাসপাতাল এর অডিটরিয়ামে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে রাঙ্গামাটির সংসদ সদস্য   দীপংকর তালুকদার  বলেন এদেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করছেন, এটাই বাংলাদেশের বৈশিষ্ট বলে মন্তব্য করেছেন ।

তিনি বলেন, প্রভু যীশু খ্রীস্টের বাণী আমাদেরকে সত্য ও সুন্দরের পথ দেখাই এবং অসাম্প্রদায়িক হতে শেখায়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক ইচ্ছা এদেশে সকল ধর্মের মানুষের উৎসবে সকলে একাকার হয়ে অংশ নিবে, তারই প্রতিফলন ঘটছে এদেশে।

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল এর পরিচালক ডা: প্রবীর খিয়াং এর সভাপতিত্বে এসময় কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো: হানিফ, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী (বেবী), চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিষ্ট চার্চ এর সভাপতি বিপ্লব মারমাসহ খ্রীস্টান সম্প্রদায়ের মানুষরা উপস্থিত ছিলেন।

পরে শুভ বড়দিন উপলক্ষে সমবেত প্রার্থনা, খ্রীস্ট সংগীত পরিবেশন করা হয়। সমবেত প্রার্থনা পরিচালনা করেন চন্দ্রঘোনা ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের পালক রেবারেন্ড সখরীয়া বৈরাগী।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com