মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সরকারের ১০০ দিনে মন্ত্রিসভার ৬২ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে : মাহদী আমিন রামিসাকে ধর্ষণ-হত্যা: অভিযোগ গঠনের শুনানি ১লা জুন আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা রামিসা হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্র হামলা চালালে ‘রক্তক্ষয়ী পরিস্থিতি’ হবে: কিউবা র‍্যাবের নাম পরিবর্তন বিবেচনায় রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী গ্রাফিতি মোছার অভিযোগ ভিত্তিহীন : চসিক মেয়র শাহাদাত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে তেহরানের সঙ্গে ইউরোপের আলোচনা

নীলসাগর এক্সপ্রেস বগুড়ায় লাইনচ্যুত, অর্ধশতাধিক যাত্রী আহত।। উত্তরের সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

  • আপডেট টাইম : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৯৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: ঈদযাত্রার পথে ঢাকা থেকে নীলফামারীর চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস বগুড়ায় লাইনচ্যুত হয়ে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন।

বুধবার দুপুর ২টার দিকে বগুড়ার সান্তাহার উপজেলার তিলকপুর এলাকায় এ দুর্ঘটনার পর থেকে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকা রেল যোগাযোগ বন্ধ রয়েছে; বিভিন্ন স্টেশনের যাত্রীরা পড়েছেন দুর্ভোগে।

সান্তাহার রেলওয়ে থানার এসআই মাহফুজুর রহমান জানান, নীলসাগর এক্সপ্রেস বেলা ২টার দিকে সান্তাহার স্টেশনে থামে।

“সান্তাহার স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছু সময় পর ট্রেনটি লাইনচ্যুত হয়। তাতে ট্রেনের ৯টি বগি লাইন থেকে বেরিয়ে যায়।”

দুর্ঘটনার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। অনেকেই হুড়োহুড়ি করে নামার চেষ্টা করেন।

এ ঘটনায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন জানিয়ে পাকশী রেলওয়ে জেলার এসপি মেহেদী হাসান বলেন, আহতদের বেশিরভাগই ছাদের যাত্রী। তাদের আদমদীঘী ও নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, ঘটনাস্থলে সিঙ্গেল লাইন হওয়ায় ও উত্তরবঙ্গের ৫ জেলা–নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও জয়পুরহাটের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

লাইনচ্যুত বগি সরিয়ে নিতে ঈশ্বরদী জংশন থেকে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে উদ্ধারকারী ট্রেন।

স্থানীয়রা বলছেন, বেলা পৌনে ২টার দিকে রেললাইনে মেরামতের কাজ চলছিল। সেজন্য লাল পতাকা টানানো ছিল এবং সিগন্যালও দেওয়া হয়েছিল। তবে ট্রেনটি সেই সিগন্যাল ‘অমান্য করে আসায়’ দুর্ঘটনা ঘটেছে।

এ বিষয়ে জানতে চাইলে সান্তাহারের স্টেশন মাস্টার খাদিজা খানম বলেন, “ঘটনাস্থলে লাল পতাকা লাগিয়ে লাইন মেরামতের কাজ চলছিল। তখনই ট্রেন ঢুকে পড়লে দুর্ঘটনা ঘটে। এখন রেল চলাচল বন্ধ আছে।”

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com