বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

সিরাজগঞ্জে জাতীয় জুটমিল শ্রমিকদের ১২০ ঘন্টা কর্মবিরতির ঘোষণা

  • আপডেট টাইম : বুধবার, ১ জানুয়ারী, ২০২০
  • ৭৩৫ দেখা হয়েছে

সিরাজগঞ্জে জাতীয় জুটমিল শ্রমিকদের ১২০ ঘন্টা কর্মবিরতির ঘোষণা

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জাতীয় জুট মিলের শ্রমিকরা ৯ দফা মজুরি কমিশনের দাবিতে বছরের প্রথম দিনে সমাবেশ করেছে। আগামী শনিবার ভোর ৬টা থেকে শ্রমিকরা টানা ১২০ ঘন্টা কর্মবিরতি পালন করবে বলে কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বুধবার দুপুরে পৌর এলাকার রায়পুরে অবস্থিত জাতীয় জুটমিলস ফিনিসিং গেট সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সমাবেশে শ্রমিক লীগ নেতা আব্দুল খালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শ্রমিক নেতা মনিরুজ্জামান, আমিনুল ইসলাম, ছানোয়ার হোসেন, খোদাবক্স, আব্দুল বাসেত বাবু, আরঙ্গ আজিজ স্বপন প্রমুখ।

বক্তারা বলেন, জাতীয় মজুরি কমিশন রোয়েদাদ ২০১৫ বাস্তবায়নের জন্য ৯দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। শুধু তাই না শ্রমিকদের কল্যান ফান্ডের ব্যবস্থা, নিয়মিত বেতন পরিশোধসহ মজুরি  কমিশন আইন বাস্তবায়ন করার দাবি জানায়। এছাড়া গেট মিটিং, বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি পালন কর্মসূচি নিয়মিত পালনের মধ্যে দিয়ে শ্রমিকদের আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।  শনিবার থেকে ১২০ ঘন্টার টানা কর্মবিরতি চলবে। এরপরও যদি সরকার দাবি মেনে নিতে টালবাহানা করে তাহলে ধর্মঘট ও আমরণ অনশন কর্মসূচি চলবে। এ সময় শ্রমিকরা আন্দোলনের সাথে একাত্বতা ঘোষণা করেন এবং দাবি আদায়ের জন্য প্রতিটি কর্মসূচিতে থাকতে প্রতিজ্ঞাবদ্ধ হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com