শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে বাস চাপায় রিক্সা চালক ও যাত্রী নিহত

  • আপডেট টাইম : শনিবার, ৪ জানুয়ারী, ২০২০
  • ৬৮৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: ঢাকা আরিচা মহাসড়কে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরি বগাধর এলাকায় বাসের চাপায় রিক্সা চালক ও যাত্রী নিহত হয়েছেন।  

শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন, মানিকগঞ্জের ঘিওর উপজেলার শোলধরা গ্রামের রশিদ মোল্লার ছেলে রিক্সা চালক আইজুদ্দিন (৪০) এবং রিকশার যাত্রী শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের পয়লা এলাকার সোনামুদ্দিনের ছেলে সেলিম মিয়া (৩৮)। 

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাসুদেব সিনহা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকাগামী যাত্রীসেবা পরিবহনের একটি বাস পেছন থেকে একটি রিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলে রিকশা চালক ও রিক্সার যাত্রী মারা যায়। নিহতদের লাশ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে নেয়া হয়।  এই ঘটনায় বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com