বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় দুই র‍্যাব সদস্য আহত হেলিকপটারযোগে ঢাকা প্রেরন

  • আপডেট টাইম : বুধবার, ৮ জানুয়ারী, ২০২০
  • ৭৫৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল: টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর বাইপাস এলাকায় ট্রাকের ধাক্কায় র‍্যাবের দুই সদস্যগুরুতর আহত হয়েছে। বুধবার দুপুরের দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

টাঙ্গাইল র‍্যাব -১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মো. শফিকুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্য সংগ্রহকালে র‍্যাবের দুই সদস্য মোটরসাইকেল নিয়ে টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর বাইপাস এলাকায় গেলে পুরাতন বাস টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া আশেকপুরগামী একটি ট্রাক তাদের ধাক্কায় দেয়। এতে দুই সদস্য সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল রেজাউল করিম (৪৩) ও পুলিশের সহকারি উপ-পরিদর্শক রতন চন্দ্র রায় (৪২) গুরুতর আহত হন। স্থানীয়রা ট্রাকের চালককে আটক করে র‍্যাবকে খবর দেয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বিকেলে দিকে রতন চন্দ্র রায়কে বিশেষ হেলিকপটারযোগে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে এবং সন্ধ্যার দিকে রেজাউল করিমকেও ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়।চালক কালিহাতী উপজেলার এলেঙ্গা উত্তরপাড়ার রফিকুলকে ট্রাকসহ আটক করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com