রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

রাঙ্গামাটিতে মুজিবর্ষের কাউন্টডাউন শুরু

  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২০
  • ৬৪২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: সারাদেশের ন্যায় রাঙ্গামাটি জেলায়ও মুজিববর্ষের কাউন্টডাউন শুরু হয়েছে।  শুক্রবার বিকেলে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।

এসময় রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ, পুলিশ সুপার আলমগীর কবির, রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যক্ষ মঈন উদ্দীন,  সদর উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে ছাত্র ছাত্রীদের মিলন মেলায় পরিণত হয়। জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তনের মাহেন্দ্রখনটুকু ঢাকা থেকে সরাসরি টেলিভিশনে সম্প্রচার অনুষ্ঠান দেখতে ভিড় জমায় অসংখ্য মানুষ। এর আগে রাঙ্গামাটি শহীদ আব্দুল আলী মঞ্চে রাঙ্গামাটির স্থানীয় শিল্পীদের মনোমুগ্ধকর প্রদর্শনী চলে। ৩ ঘন্টাব্যাপী এই অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা বিভিন্ন এলাকার শিল্পীরা নাচ, গান সহ বিভিন্ন আবৃত্তি পরিবেশন করেন।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় মুজিববর্ষেও কাউন্টডাউন উদ্বোধনের সাথে সাথে রাঙ্গামাটি জেলা প্রান্তে অতিথিরা কাউন্টডাউন উপলক্ষে বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন।

সন্ধ্যা ৬ টা ১ মিনিটে শুরু হয় আতজবাজি প্রদর্শনী। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com