রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

সৎ মার ছুরিকাঘাতে সাড়ে ৪ বছরের শিশুর অবস্থা আশংকাজনক

  • আপডেট টাইম : রবিবার, ১২ জানুয়ারী, ২০২০
  • ৬৫২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: সৎ মা কাউছার ফেরদৌসের ছুরিকাঘাতে  সাড়ে ৪ বছরের শিশু ফারজানের অবস্থা আশংকাজনক। রবিবার  দুপুরে রাঙ্গামাটি শহরের সোনালী বাগ এলাকায় সৎ মা  ফারজানের গলায় ছুরিকাঘাত করে।  চিৎকারে ফারজানের মা ছুটে আসলে তাকে ও হত্যা চেষ্টা চালায় সৎমা। মা  চিৎকার করতে থাকলে আশপাশের লোকজন তাকে আটক করে পুলিশের খবর দেয়।

স্থানীয় লোকজনের সহযোগিতায় শিশুটিকে দ্রুত রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করে। হাসপাতালের আরএমও জানান, মুমুর্ষ অবস্থায় শিশুটিকে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। রাঙ্গামাটি মেডিকেল কলেজের ডাক্তারদের সহযোগিতায় আমরা শিশুটি চিকিৎসা দিচ্ছি। গলায় প্রায় ৫ থেকে ৬ ইঞ্চির মতো কাটা গেছে। শিশুর অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসা দিতে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

আহত শিশুর মা ফারজানা আক্তার জানান, সে দুপুরের দিকে বাসায় ছাদে কাপড় শুকাতে গেলে এক পর্যায়ে আমার স্বামীর প্রথম স্ত্রী কাউসার ফেরদৌস আমার বাসায় এসে আমার শিশুকে বাথরুমে নিয়ে গিয়ে গলায় ছুরি চালিয়ে হত্যার চেষ্টা চালায়। এ সময় আমার ছেলের চিৎকার শুনে আমি রুমে আসলে দেখি আমার ছেলেকে সে ছুরি দিয়ে গলা কেটে ফেলছে। আমাকে দেখে সে আমার ছেলেকে ছেড়ে আমাকে হত্যার উদ্যেশ্যে তাড়া করে। পরে আমার চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে আমাদেরকে উদ্ধার করে ক। ঐ মহিলাকে আটক করে আমার ছেলেকে স্থানীয়দের সহযোগিতায় রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে আসে।

রাঙ্গামাটি সদর সার্কেল অফিসার অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, পুলিশ খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে হামলাকারী মহিলাকে আটক করতে সক্ষম হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com