শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মির্জা ফয়সল বিপুল ভোটে বিজয়ী তাহসিফের মৃত্যু নিয়ে এখনই মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ

দুপচাঁচিয়া পৌর নির্বাচনে বিএনপি মেয়র প্রার্থী নির্বাচিত

  • আপডেট টাইম : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০
  • ২৯৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম (ধানের শীষ) বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন, ৬ হাজার ৬৫৬ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র বেলাল হোসেন (জগ) পেয়েছেন, ৫ হাজার ৬৪২ ভোট। আওয়ামী লীগ প্রার্থী এনামুল হক রানা (নৌকা) তৃতীয় হয়েছেন। তিনি পেয়েছেন, ১ হাজার ২৯ ভোট। সন্ধ্যায় রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ ফলাফল ঘোষণা করেন।

রিটার্নিং অফিসার মাহবুব আলম শাহ জানান, দুপচাঁচিয়া পৌরসভায় শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৯টি কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ করা হয়। মোট ১৬ হাজার ৭৬৩ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন, ১৩ হাজার ৬৬১ জন ভোটার। ভোট প্রদানের হার ৮১.৬৭ শতাংশ। মেয়র পদে অপর স্বতন্ত্র প্রার্থী হাজী আহম্মেদ আলী (মোবাইল ফোন) পেয়েছেন মাত্র ৩৩৪ ভোট।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com