শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের প্রধান সড়কটির বেহাল অবস্থা

  • আপডেট টাইম : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০
  • ৬৭৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের একমাত্র প্রধান সড়কটির বেহাল অবস্থা ও চলাচলের অযোগ্য হয়ে পড়েছে প্রায়।  হাসপাতালের সড়কটি সংস্কার না করায় এলাকার জনসাধারণ ও রোগীবাহী গাড়ি চলাচলে ব্যাপক সমস্যার সৃষ্টি হচ্ছে বলে এলাকার সাধারণ মানুষ ও হাসপাতালে আসহায় রোগীরা জানিয়েছেন। বিশেষ করে অসুবিধা হচ্ছে গর্ভবতী মা’দের।

গত দুই বছর যাবৎ সড়কটি মেরামত করার কথা উঠলেও এখন পর্যন্ত রাঙ্গামাটি জেনারেল সদর হাসপাতালে একমাত্র যোগাযোগের সড়কটি বেহাল অবস্থায় পড়ে আছে দিনের পর দিন। দিনে-রাত্রে আসা যাওয়া করতে মারাত্মক ঝুঁকি পোহাতে হচ্ছে হাসপাতালে আসা রোগীদের।

সরজমিনে গিয়ে দেখা গেছে, রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে যাওয়ার একমাত্র সড়কটি খানা খন্দ সৃষ্টি হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে যাত্রীরা সীমাহীন দূর্ভোগের যাতায়াত করতে হচ্ছে জনসাধারণ ও স্কুলে যাওয়া আসা করা ছাত্র-ছাত্রীদের। আর এই সড়ক দিয়ে মিনি ট্রাক, পিকআপ,  সিএনজি-চালিত অটোরিক্সা, রোগীবাহী গাড়িসহ বিভিন্ন ধরনের যানবাহন নিয়ে প্রতিদিন প্রায় শতাধিক লোক এই সড়কে যাতায়াত করে।

সড়কটির বেহাল অবস্থার কারণে চলাচল অযোগ্য হয়ে পড়ায় প্রায় প্রতিদিন কোনো না কোনো ছোটখাটো দুর্ঘটনার শিকার

হচ্ছে। ছোট বড় মিলে সড়কটিতে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে।

আগামী বর্ষা মৌসুমের আগে যদি এই সড়কটি মেরামত করা না হলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এই সড়কে দিয়ে যাতায়াত করা সিএনজি অটোরিক্সা চালক মোঃ আজিজ আহমদ জানান, সড়কের বেহাল দশার কারণে

হাসপাতালে আসা রোগী ও যাত্রীরা দূর্ভোগে পড়তে হচ্ছে। আর প্রায় সময় এই সড়ক দিয়ে উঠতে গিয়ে সড়কটি ছোট বড় গর্তের কারণে গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়ে পড়ছে।

 এ ব্যাপারে পৌর কাউন্সিলর কালায়ন চাকমা জানান, রাঙ্গামাটি জেনারেল হাসপাতালটি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত বিভাগ হওয়ায় ও জেলা পরিষদ থেকে এই সড়কটি মেরামত করে দেয়া কথা রয়েছে। তবুও হাসপাতালে আসা রোগী ও যাত্রীদের দূর্ভোগের কথা চিন্তা করে পৌরসভার পক্ষ থেকে দ্রুত এই সড়কটি মেরামতের কাজ করবেন বলে জানান তিনি।

এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে জেনারেল হাসপাতালে প্রধান যাতায়াত সড়কটি দ্রুত সংস্কারে দাবি জানিয়েছেন রোগীসহ এলাকার সাধারণ জনগন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com