বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

রাঙ্গামাটির সাজেকে এক যুবককে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০
  • ৫৬৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে ভাগ্যধন চাকমা (৩৬) নামের এক পাহাড়ি যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার  সাজেক ইউনিয়নের নাঙ্গলমারা নামক এলাকায় নিজ বসতঘর থেকে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয় বলে জানান নিহতের পরিবার।

নিহতের স্ত্রী জবারাণী চাকমা (২৭) জানিয়েছে, ভোররাতে ৭/৮ জনের একদল অস্ত্রধারী সন্ত্রাসীরা এসে আমার স্বামীকে ঘর থেকে ডেকে রাস্তা দেখিয়ে দিতে নিয়ে যায়। এরপর রাতে আর সে বাসায় ফিরে আসেনি।

তিনি জানান, ভোরে ঘুম থেকে উঠে স্বজনদের ঘটনাটি বলার পর স্বামীকে খোঁজাখুঁজির এক পর্যায়ে দুপুরে বাড়ি থেকে ৩ কিলোমিটার দূরের জঙ্গলে ভাগ্যধনের  লাশ পড়ে থাকতে দেখেস্বজনরা। তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইসরাফিল জানিয়েছেন, মঙ্গলবার সকালে ভাগ্যধন চাকমার লাশ দেখতে পেয়ে দুপুরে পুলিশে খবর দেয় এলাকাবাসী। মরদেহ উদ্ধার করতে পুলিশ বিকেলের দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে  মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার বিকেল পর্যন্ত সাজেক থানায় কেউই কোনো অভিযোগ দায়ের করেনি বলেও জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com