মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির

বগুড়ায় রেল লাইনের পাশে বস্তায় মোড়ানো নবজাতক উদ্ধার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩০২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়া শহরতলীর তিনমাথা রেলগেট এলাকায় রেললাইনের পাশে বস্তায় মোড়ানো এক নবজাতক পাওয়া গেছে। মঙ্গলবার সকালে এক পথচারী নারী সেখান থেকে বাচ্চাটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকরা তাকে নবজাতক ওয়ার্ডে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির অবস্থা খুবই সংকটাপন্ন।

শজিমেক হাসপাতালের সহকারি পরিচালক (প্রশাসন) ডা. আবদুল ওয়াদুদ জানান, মঙ্গলবার সকালে ববি খাতুন নামে এক নারী তিনমাথা এলাকায় মহাসড়কের পাশে বস্তায় মোড়ানো একদিনের নবজাতককে কুড়িয়ে যান। পরে তিনি হাসপাতালে আনলে ভর্তি করা হয়। শিশুটির ওজন মাত্র ৮০০ গ্রাম এবং তার শারীরিক অবস্থা খুবই নাজুক। শিশুটিকে হাসপাতালের নবজাতক ওয়ার্ডে নিবিড় পর্যবেক্ষণে (ইনকিউবেটর) রাখা হয়েছে। বিকাল পর্যন্ত শিশুটির পরিচয় পাওয়া যায়নি। তার অবস্থা খুবই সংকটাপন্ন।

ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই আবদুল আজিজ মন্ডল জানান, মঙ্গলবার সকালে কে বা কারা নবজাতককে বস্তায় মুড়িয়ে তিনমাথা রেলগেট এলাকায় রেললাইনের পাশে রেখে যায়। পুরান বগুড়া দক্ষিণপাড়ার জাহাঙ্গীর হোসনের স্ত্রী ববি খাতুন শিশুটিকে দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে আসেন। বিকাল পর্যন্ত শিশুটির পরিচয় মেলেনি। এ ব্যাপারে খোঁজ-খবর নেয়া হচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com