শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাপানের সঙ্গে বৈঠকে তৃতীয় কোনো দেশ নিয়ে আলোচনা হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মির্জা ফয়সল বিপুল ভোটে বিজয়ী তাহসিফের মৃত্যু নিয়ে এখনই মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

৯৭০ বোতল ফেন্সিডিলসহ একটি প্রাইভেটকার আটক

  • আপডেট টাইম : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৭৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল : টাঙ্গাইলের ভূয়াপুরে ৯৭০ বোতল ফেন্সিডিলসহ একটি প্রাইভেটকার আটক করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার  গোবিন্দাসী নৌঘাট থেকে এই ফেন্সিডিল উদ্ধার করা হয়।তবে পালিয়ে গেছে  ফেন্সিডিল বহনকারী প্রাইভেটকারেরে চালক।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতুপূর্ব  থানার ট্র্যাফিক সার্জেন্ট ওয়ালিদ বলেন উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ফেন্সিডিল বহনকারী প্রাইভেটকারেরে (রাজ মেট্রো-ভ-০২-০০২৮) চালককে বঙ্গবন্ধু সেতুপূর্ব  গোলচত্বরে সিগন্যাল দেওয়া হয়। সিগন্যাল অমান্য করে গাড়িটি চত্বর ঘুরিয়ে দ্রুত ভূয়াপুরের দিকে যেতে থাকে।

পরে তার পিছু  নিলে  ভূয়াপুর সড়কের সিরাজকান্দি বাজারে ওই প্রাইভেটকারেরে চালক ব্যাটারি চালিত অটোরিক্সাকে ধাক্কা দিয়ে দ্রুতগতিতে গোবিন্দাসীর নৌকা ঘাট যমুনা নদীর তীরে চলে গিয়ে থেমে যায়।  পরে ভূয়াপুরে থানা পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় প্রাইভেটকার আটক করা গেলেও চালক পালিয়ে যায়।

প্রাইভেটকার ও ফেন্সিডিল  উদ্ধারের বিষয়ে ভূয়াপুর থানার অফিসার-ইন-চার্জ মোঃ রাশিদুল  ইসলাম জানান, বঙ্গবন্ধু সেতুপূর্ব  পাড় গোলচত্বর এলাকায় কর্তব্যরত ছিলেন সেতুপূর্ব  থানার সার্জেন্ট  ওয়ালিদ। এ সময় উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা  প্রাইভেটকার ও প্লেট নাম্বার দেখে সন্দেহ হলে সিগন্যাল দেয়ার পরও তা অমান্য করে চালক গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার সময় গোবিন্দাসী নৌকা ঘাট থেকে আটক করা হয়। তার আগে ফেন্সিডিলবহনকারী প্রাইভেটকারের চালক পালিয়ে যায়।

এ ব্যাপারে সার্জেন্ট   ওয়ালিদ বাদী হয়ে ভূয়াপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন বলে ওসি রাশিদুল ইসলাম আরও জানান।                   

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com