বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা

বিকাশ কর্মীকে ছুরিকাঘাত করে মোটরবাইক ছিনতাই

  • আপডেট টাইম : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩১৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁর মান্দায়  মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান বিকাশের দুই কর্মীকে    ছুরিকাঘাত করে মোটরবাইক ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার  বিকেল ৫টার দিকে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় আব্দুস সাত্তারের আমবাগানের নিকট এ ঘটনা ঘটে।

এ সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুই বিকাশ কর্মী আহত হয়েছেন। এরা হলেন নওগাঁ সদর উপজেলা চকদেব ডাক্তারপাড়া এলাকার আব্দুল ওয়াহেদের ছেলে শামীম হোসেন (৩৫) ও হাঁপানিয়া এলাকার ইসাহাক আলীর ছেলে জাহিদ হাসান (২৭)। আহতদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, আহত দুই বিকাশ কর্মী মাঠ থেকে টাকা সংগ্রহ করে নওগাঁ শহরে ফিরছিলেন। পথে উল্লেখিত স্থানে চারজন মুখোশধারী যুবক তাদের পথরোধ করে সংগ্রহকৃত টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় বিকাশ কর্মীদের সঙ্গে ছিনতাইকারীদের ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে বিকাশ কর্মীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তাদের ছুরিকাঘাত করে মোটরবাইক নিয়ে চম্পট দেয় ছিনতাইকারীরা।

পরে আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধারসহ জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com