শনিবার, ০২ মে ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

দুই মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৬৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে বেপরোয়া গতিতে চালানো দুই মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে স্কুল ছাত্রসহ দু’জন নিহত এবং একজন আহত হয়েছেন। শুক্রবার সকালে ধুনট উপজেলার ধুনট-চিকাশী সড়কের পূর্ব গুয়াডহরী এলাকায় দুর্ঘটনায় তারা আহত হন। পরে দু’জন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যান। আহত অপরজন সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের বড় চাপড়া গ্রামের মৃত খোকা সরকারের ছেলে সার ব্যবসায়ী রায়হান সরকার (৩২) ও গোসাইবাড়ি ফকিরপাড়া গ্রামের মৃত মঞ্জু মন্ডলের ছেলে সোনারগাঁও উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র মাহী মন্ডল (১৩)। আহত মাহীর বন্ধু গোসাইবাড়ি ছোট দিয়ার গ্রামের মজনু মন্ডলের ছেলে বিপ্লব হোসেনকে (১৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত রায়হানের ভাবী জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক নিগার সুলতানা ডরোথী ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে রায়হান সরকার পিকনিকের গোশত কিনে গোসাইবাড়ি বাজার থেকে বাড়ির দিকে ফিরছিলেন। তিনি বেলা ১০টার দিকে ধুনট-চিকাশী সড়কের পূর্ব গুয়াডহরী গ্রামে ঈদগাহ মাঠের কাছে পৌছেন। এ সময় নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা গোসাইবাড়িগামী স্কুল ছাত্র মাহীর মোটর বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রায়হান, মাহী ও তার বন্ধু বিপ্লব আহন হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে দুপুরের দিকে রায়হান ও মাহী মারা যান। ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই আবদুল আজিজ দুর্ঘটনায় দু’জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, আহত একজন চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশংকাজনক।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com