সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার

করোনা প্রতিরোধে রাঙ্গামাটিতে মোবাইল কোর্ট অব্যাহত

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ মার্চ, ২০২০
  • ৩৩৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সরকারের ছুটির দ্বিতীয় দিনে শুক্রবার সকাল থেকে রাঙ্গামাটির বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট অব্যাহত রয়েছে।

রাঙ্গামাটির রাস্তাগুলো নিয়ন্ত্রনে নিয়েছে জেলা প্রশাসনের ম্যাজিষ্ট্রেট, পুলিশ ও সেনাবাহিনীর ৪টি টিম প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।

সকাল থেকে রিজার্ভ বাজার, তবলছড়ি, বনরূপা, ভেদভেদীসহ বিভিন্ন এলাকায় ও বাজারে টহল দিতে দেখা গেছে আইন-শৃঙ্খলা বাহিনীকে। অযথা রাস্তায় ঘোরা ফেরা করায় কয়েকজনকে কয়েক ঘন্টা করে আটকে রাখা হয়। এছাড়া বেশ কয়েকটি দোকানদারকে সতর্ক করে দিয়ে দোকান বন্ধ করে দেয়।

সেনাবাহিনী ও ম্যাজিষ্ট্রেটের টিমগুলো রাঙ্গামাটির  বাড়িতে সঙ্গরোধ লোকদের  বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে সচেতন করে আসছেন।

বৃহস্পতিবার রাতেও জেলা প্রশাসনের এনডিসির নেতৃত্বে রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকায় দোকান খোলা ও বিনা কারণে রাস্তায় ঘোরাঘুরি করায় বেশ কয়েকজনকে জরিমানা করা হয়। রাঙ্গামাটিতে এপর্যন্ত  বাড়ি সঙ্গরোধ থাকা মানুষের সংখ্যা ১১২জন।

এ দিকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতার অংশ হিসেবে রাঙ্গামাটির বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে চলছে পরিস্কার পরিছন্নতা অভিযান এবং স্প্রে কার্যক্রম।

শুক্রবার সকালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও মাষ্টার হারাধন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজেশন হ্যান্ড ওয়াশ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

এতে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য হাজী মোঃমুছা মাতব্বর, রাঙ্গামাটি পৌরসভা প্যানেল মেয়র মোঃ জামাল উদ্দিন, রাঙ্গামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com