শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

বিএনপির এমপিরা ধরা খাইছেনঃ গয়েশ্বর

  • আপডেট টাইম : শনিবার, ৫ অক্টোবর, ২০১৯
  • ৫৫২ দেখা হয়েছে

বিএনপির এমপিরা আপোষহীন নেত্রীর উপাধি খারিজ করতে গিয়ে ‘ধরা খাইছেন’ বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শনিবার জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলা কেন্দ্রীয় সংসদ আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপির স্পষ্টবাদী নেতা গয়েশ্বর চন্দ্র রায় গত কয়েকদিন দলের সংসদ সদস্যদের কারাবন্দি চিকিৎসাধীন খালেদা জিয়াকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে দেখা করার পর ও তাঁর জামিনের ব্যাপারে এমপিদের মন্তব্যকে ইঙ্গিত করেই তীর ছুঁড়লেন।  

গয়েশ্বর  বলেন, ‘আমরা যারা বিরোধী দলে কষ্টে আছি। তারা আলোর সন্ধান খুঁজছি। হয়তো বা কিছু একটা হবে। এটা করতে গিয়ে, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমাদের যে কিছু দায়িত্ববোধ আছে- সেই দায়িত্ববোধ আমরা ভুলে গেছি। আবার অতি দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের কিছু কিছু নেতা জেলখানায় গিয়ে নেত্রীর সঙ্গে দেখা করেছেন। এটা নিয়ে অনেকেই অনেক কথা বলেন। তারা যে নেত্রীর মুক্তির জন্য খুব বেশী আন্তরিক, সেটা আমাদের ও জনগণের মধ্যে আশ্বস্ত করতে গিয়ে একটা জিনিস ভালো করেছেন। ম্যাডামের যে আপোষহীন উপাধি আছে, সেটা খারিজ করতে গিয়ে ধরা খাইছেন। অথ্যাৎ খালেদা জিয়া সরকারের সাথে কোন সমঝোতা ও আপস করবেন না বা প্যারোলে মুক্তি নিবেন না। আর আমি মনে করি, খালেদা জিয়াকে অনুকম্পা করার যোগ্যতা বাংলাদেশের কারো নেই।                                                                                                                                                                                                                                                                                                                                                                                     

 গত মঙ্গলবার বিএনপির যুগ্ম মহাসচিব ও সাংসদ  হারুনুর রশীদ সহ দলের তিন জন সংসদ সদস্যে রাজধানীতে বিএসএমএমইউতে  খালেদা জিয়ার সাথে সাক্ষাৎতের পরের দিন হারুন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে সচিবালয়ে দেখা করে সাংবাদিকদের বলেন যে তিনি খালেদার জামিনে মুক্তি ও বিদেশে চিকিৎসার ব্যাপারে ওবায়দুল কাদেরের সাথে দেখা করেছেন এবং  প্রধান্মন্ত্রীকে বলার জন্য অনুরোধ করেছেন। বুধবারে দলের আর এক এমপি জিএম সিরাজ খালেদার সাথে দেখা করে সাংবাদিকদের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খালেদার জামিনের জন্য সবিনয় আবেদন করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com