বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
অপতথ্য ও সাইবার বুলিং মোকাবিলায় আইনজীবী প্যানেল: তথ্য উপদেষ্টা জিয়ার হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল গণভোট যদি ব্যর্থ হয়, এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে:জামায়াত আমির বিএনপি সংস্কার থেকে সরে সংশোধন এর কথা বলছে: গোলাম পরওয়ার আমরা সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি : ফখরুল জিয়া হত্যা মামলায় পলাতক আসামি মেজর মোজাফফর গ্রেপ্তার শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে প্রথম শ্রেণীর ছাত্রী ধর্ষণের অভিযুক্ত বাচ্চু গ্রেফতার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬২০ দেখা হয়েছে

হাবিব খান টাঙ্গাইল থেকে ঃ টাঙ্গাইলে ৮ বছরের প্রথম শ্রেণীর ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বাচ্চুকে গ্রেফতার করেছে র‍্যাব-১২ এর সদস্যরা। বৃহস্পতিবার ভোরে ঘাটাইল উপজেলার সাতকুয়া খাজার চালা পাহাড়ি গভীর জঙ্গল থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাচ্চু মিয়া (৫০) টাঙ্গাইলের সদর উপজেলার পশ্চিম আকুরটাকুর পাড়ার হাউজিং মাঠ এলাকার মৃত তারাব আলীর ছেলে। এর আগে গত ১ সেপ্টেম্বর রোববার দুপুরে টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর হেলাল ফকিরের শহরের আকুরটাকুর পাড়ার ভাড়া দেয়া বাসায় ওই ছাত্রী ধর্ষণের শিকার হয়। ৩ সেপ্টেম্বর ছাত্রীর দাদা মোতালেব মিয়া বাদি টাঙ্গাইল মডেল থানায় মামলা দায়ের করেন। এ প্রসঙ্গে র‍্যাব-১২, সিপিসি-৩- এর কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার শফিকুর রহমান জানান, এ ঘটনার পর অভিযুক্ত বাচ্চু আত্মগোপনে ছিলেন। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে সাতকুয়া খাজার চালা পাহাড়ি গভীর জঙ্গল থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, পুলিশ সূত্রে ও মামলার বিবরণে জানা যায়, টাঙ্গাইল পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর হেলাল ফকিরের পশ্চিম আকুর টাকুর পাড়া হাউজিং মাঠের ভাড়া দেয়া বাসায় ভাড়া থাকতেন হাউজিং মাঠ এলাকার মৃত তারাব আলীর ছেলে ছেলে ধর্ষক বাচ্চু । তিনি বাবুর্চির কাজ করতেন। একই বাসায় ওই শিক্ষার্থীর দাদা-দাদিও ভাড়া থাকে। শিক্ষার্থীর বাবা ঢাকায় সিএনজি চালানোর সুবাধে বাবা মা ঢাকায় থাকে।

গত ১ সেপ্টেম্বর রোববার দুপুরে শিক্ষার্থীকে বাসায় একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। শিক্ষার্থীর চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে বাচ্চু পালিয়ে যায়। বিষয়টি প্রথমে পারিবারিক সমাধান করার চেষ্টা করলে পরবর্তীতে সমাধান করা সম্ভব হয়নি। পরে শিক্ষার্থীকে সোমবার ২ সেপ্টেম্বর রাত ১২ টার দিকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরে মঙ্গলবার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ওই শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার সম্পন্ন হয়েছে। একই সাথে এ দিন ২২ ধারায় ওই শিক্ষার্থী আদালতে জবানবন্দি দেয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com