রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

সাপের কামড়ে এক বৃদ্ধার মৃত্যু

  • আপডেট টাইম : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫২৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি- বগুড়ার ধুনটে সাপের কামড়ে (দংশন) জয়গুন বেওয়া (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এলাঙ্গী ইউনিয়ন পরিষদের সদস্য ডাবলু মিয়া এর সত্যতা নিশ্চিত করেছেন।

মৃতার ভাতিজা ব্যবসায়ী বাচ্চু মিয়া জানান, জয়গুন  বেওয়া বিলচাপড়ি গ্রামের মৃত আবদুস সাত্তারের স্ত্রী ছিলেন। জয়গুন শনিবার সকাল ৬টার দিকে গবাদিপশুকে বের করতে বাড়ির গোয়াল ঘরে ঢোকেন। ঘরে অন্ধকার থাকায় তিনি সাপ দেখতে পাননি। ছাগল বের করার সময় একটি বিষাক্ত সাপ তাকে দংশন করে। বিষের জ্বালায় তিনি আত্মর্নাদ করতে থাকেন। পরিবারের সদস্যরা প্রাথমিক চিকিৎসা দেবার পর তাকে সকাল ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার মাহমুদুল হাসান বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই বৃদ্ধ জয়গুন বেওয়া মারা গেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com