সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

  • আপডেট টাইম : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫১৭ দেখা হয়েছে

 

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধিঃ  কুড়িগ্রাম শহরের চড়ুয়াপাড়ায় সুপারীর গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহমান (৪৩) ও আব্দুল খালেক (৪৫) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুর পৌনে দুইটার দিকে ওই গ্রামের মনিরের বাড়ীতে কাজ করতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে। কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমান জানান, পার্শ্ববর্তী করিমের খামার গ্রামের আবেদ আলীর পূত্র আব্দুল খালেক ও মোগলবাসা ইউনিয়নের চর ভেলাকোপা গ্রামের উমর আলীর পূত্র আব্দুর রহমান শহরের চড়ুয়াপাড়ায়  মনিরের বাড়িতে কাজ করতে যায়। সেখানে সুপারী গাছ তুলে অন্যত্র স্থাপন করার সময় গাছ হেলে পড়ে ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com