বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে নির্দেশনা দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ

নার্স গণধর্ষনের শিকার, ২ জন গ্রেফতার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬১৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কুটিরচর এলাকায় বেসরকারি হাসপাতালের এক নার্স গণধর্ষনের শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে। তারা হলো উক্ত কুটিরচর গ্রামের দুলাল সেখের ছেলে আশরাফুল ইসলাম (২০) ও মুকাদ্দেস আলীর ছেলে নাইমুল হক (১৯)। তারা স্থানীয় কলেজের ছাত্র। কামারখন্দ থানার ওসি হাবিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উল্লাপাড়া উপজেলার বেসরকারি একটি হাসপাতালের নার্স (১৭)কে মোবাইল ফোনে বিয়ের প্রলোভন দিয়ে রোববার সন্ধ্যায় কামারখন্দে ডেকে আনে এবং কুটিরচর এলাকায় একটি ইউক্যালিপ্টাস বাগানে আশরাফুলসহ বন্ধুরাতভর ধর্ষণ করে। সোমবার সকালে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থল থেকে ওই নার্সকে উদ্ধার করা হয়। ওইদিন সন্ধ্যায় ধর্ষিতার বড় ভাই বাদী হয়ে আশরাফুলসহ ৫ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। সোমবার রাতেই পুলিশের বিশেষ অভিযানে ওই দুই জনকে গ্রেফতার করা হয় এবং অপর আসামীদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে। এদিকে মঙ্গলবার সকালে পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে ওসি জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com