রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

বালিয়ামারী বর্ডারহাটের সময় বৃদ্ধি, পণ্যের প্রকার বাড়ানোর আলোচনা

  • আপডেট টাইম : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৩৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চর রাজীবপুর উপজেলায় অবস্থিত বালিয়ামারী-কালাইয়েরচর

বর্ডারহাটের সময় বৃদ্ধিকরণ, পণ্যের প্রকার বাড়ানোর ব্যাপারে  ভারত-বাংলাদেশের ডিসি-ডিএম পর্যায়ে যৌথ বর্ডারহাট

ব্যবস্থাপনা কমিটির সভায় আলোচনা হয়েছে।  

বুধবার দুপুরে বর্ডারহাট প্রাঙ্গনে বাংলাদেশের পক্ষে কুড়িগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট

সুলতানা পারভীন ও ভারতীয় মেঘালয় রাজ্যের আমপাতি গাড়োহিল সাউথওয়েষ্টের জেলা ম্যাজিস্ট্রেট  রাম কুমার আইএএস বৈঠকে দলনেতা হিসেবে প্রতিনিধিত্ব করেন। এসময় বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন জামালপুর ৩৫ বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল এস.এম আজাদ, কুড়িগ্রামের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা, চর রাজীবপুরের ইউএনও মেহেদী হাসান এবং ভারতের পক্ষে বিএসএফ’র সেক্টর কমান্ডার জেপি চৌহান, পুলিশ সুপার তরুণ রবী, আইপিএস ঋতুরাজ রবীসহ প্রতিনিধিগণ অংশগ্রহন করেন।

এসময় বর্ডারহাটের মানোন্নয়নে বিজিবি-বিএসএফ নিরাপত্তা বাহিনীর জন্য অস্থায়ী শেড নির্মাণ, বর্ডারহাটের সময় বৃদ্ধিকরণ, পণ্যের প্রকার বাড়ানো, হাটের রক্ষণাবেক্ষন ও সৌন্দর্যবর্ধন এবং বিক্রয় ব্যবস্থাপনা নিয়ে বিশদ আলোচনা করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com