সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী প্রার্থী বাছাইয়ে সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে জামায়াতের প্রশ্ন মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির বৈঠক।। চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড দলীয় সিদ্ধান্তের বাইরে রাষ্ট্রপতি নির্বাচনে এমপিরা ভোট দিতে পারবেন না: চিফ হুইপ

রাজধানীর অবৈধ ক্যাসিনোতে র‌্যাবের অভিযান।। মাদক, নগদ অর্থ জব্দ, ১৪২ জনকে সাজা

  • আপডেট টাইম : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৯১ দেখা হয়েছে

 

রাজধানীর ঢাকায়  বিভিন্ন  ক্রীড়া ক্লাবের  অবৈধ ক্যাসিনোতে ও অন্যান্য ক্যাসিনোতে বুধবার র‌্যাব অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, নগদ অর্থ , কষ্টিপাথরের মূর্তি ও ক্যাসিনো সামগ্রী জব্দ করেছে।

অভিযানকালে ১৪২ জনকে ক্যাসিনোতে জুয়া খেলা ও মাদক সেবন অবস্থায় আটক করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত এবং  বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়। অভিযানে প্রায় ৪০ লাখ টাকা জব্দ করা হয় বলে জানা গেছে।

বিকাল ৫ টার দিকে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিসস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে ফকিরেরপুলে , ইয়াং ম্যানস ক্লাবে অভিযান চালিয়ে দেখা যায় অবৈধ ক্যাসিনো,  মদ ও মাদক সামগ্রী।

অভিযান শেষে সাংবাদিকদের সাথে কথা বলাকালে সারওয়ার আলম বলেন আমরা মাদক সেবন এবং  জুয়া খেলা অবস্থায় ১৪২ জনকে আটক করেছি এবং ১৪২ জনকেই মাদক সেবন এবং  জুয়া খেলার জন্য ছয় মাস থেকে এক বছর মেয়াদি বিভিন্ন মেয়াদে কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। 

 এখান থেকে ২৪ লাখ ৩২ হাজার টাকার উপর  জব্দ করা হয়েছে।

সারওয়ার আলম জানান যে এই প্রতিষ্ঠানের মালিক  খালেদ মাহমুদ ভূঁইয়াকে তার গুলশানের বাসা থেকে  আটক করা হয়েছে।  খালেদ মাহমুদ ভূঁইয়া ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক, তাকে অস্ত্র-গুলিসহ আটক করে র‍্যাব।

র‌্যাব যে সকল ক্রীড়া ক্লাবে অভিযান চালায় ও অবৈধ ক্যাসিনো সন্ধান পায় ও মদ, মাদক নগদ টাকা পায় সেগুলোর মধে রয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব।

এছাড়াও  বনানীর আহম্মেদ টাওয়ারে গোল্ডেন ঢাকা বাংলাদেশ নামক ক্যাসিনোতে অভিযান পরিচালনার পর ক্যাসিনোটি সিলগালা করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com