বিরোধীদল বিএনপির দুই শীর্ষ নেতা শনিবার অভিযোগ করেন যে ক্ষমতাসীন আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতারা বিশেষত উপর পর্যায়ের নেতারা দুর্নীতিতে নিমজ্জিত।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন তাদের (আওয়ামী লীগের) একেবারে উচ্চপর্যায় থেকে তৃণমূল পর্যন্ত নেতারা এখন দুর্নীতিতে নিমজ্জিত। তারই কিছু প্রমাণ আপনারা গত কয়েকদিন ধরে দেখছেন।
তিনি সাংবাদিকদের সাথে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার প্রাংগনে কথা বলার সময় এই মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক কাঠামোকে ভেঙ্গে দিচ্ছে।
সাম্প্রতিক র্যাবের অভিযানের কথা উল্লেখ করে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন উপরের সরকারী দলের নেতাদের এর থেকে আরও বড় বড় দুর্নীতি আছে। তাদের বাড়ি তল্লাশি করলে এদের চেয়েও বেশি সম্পদ বেআইনিভাবে তারা লুট করেছে তা ধড়া পরবে।
মোশাররফ জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এই অভিযোগ করেন।