শনিবার, ০২ মে ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর

মানিকগঞ্জ পৌর বিএনপির ১৭ সদস্যের পদত্যাগ

  • আপডেট টাইম : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৭৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধিঃ কমিটিতে অযোগ্য লোকদের পদ দেয়ার প্রতিবাদে মানিকগঞ্জ পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটির ২৭ সদস্যের মধ্যে ১৭জন পদত্যাগ করেছে। অনিয়মের মাধ্যমে কমিটিতে অযোগ্য লোকদের পদ দেয়ার প্রতিবাদে সদস্যরা পদত্যাগ করেছেন বলে রবিবার প্রেস বিজ্ঞপ্তি দিয়ে তারা জানিয়েছেন। একই অভিযোগে এর আগে নবগঠিত শিবালয় উপজেলা বিএনপির ৩২ সদস্যের মধ্যে ২৭ জন সদস্য পদত্যাগ করেছিলেন।

জানা গেছে, গত ১১ সেপ্টেম্বর মানিকগঞ্জের ৭টি উপজেলা এবং ২টি পৌরসভা বিএনপির আহব্বায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়েছিল মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্ববায়ক কমিটিকে। কিন্তু আহ্ববায়ক কমিটির একাংশ উপজেলা ও পৌর কমিটি বাতিলের দাবিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেন। তাদের অভিযোগ জেলা কমিটির আহ্ববায়ক জামিলুর রশিদ , যুগ্ম আহ্ববায়ক  আতাউর রহমান এবং সদস্য সচিব এসএ জিন্নাহ কবির কমিটির অন্যান্য সদস্যের মতামত না নিয়ে নিজেদের লোক দিয়ে পকেট কমিটি গঠন করেছেন।

গত ১৪ সেপ্টেম্বর জেলা কমিটির যুগ্ম আহ্ববায়ক আজাদ হোসেন খান, যুগ্ম আহব্বায়ক তোজাম্মেল হক তোজা, ইকবার হোসেন খান, নাসির উদ্দিন যাদুসহ বিপুল সংখ্য নেতা কর্মী সাংবাদিক সম্মেলন করে এই দাবি জানান। এসময় তারা বলেন দাবি না মানলে উপজেলা ও পৌরসভার কমিটির অধিকাংশ সদস্য পদত্যাগ করবে। এরই ধারাবাহিকতায় শিবালয় উপজেলা এবং মানিকগঞ্জ পৌরসভা কমিটি পদত্যগ করলো।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com