ছাত্রদলের নেতাকর্মীদের উপর সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলার ঘটনা ঘটে। এই হামলায় ৩০-৪০ জন নেতাকর্মী আহত হয়েছে দাবি করে ছাত্রদল ছাত্রলীগকে এই হামলার জন্য দায়ী করেছে।
প্রত্যক্ষদর্শীদের জানায় দুপুরের দিকে এই হামলার ঘটনা ঘটে।
নবনির্বাচিত ছাত্রদল সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ছাত্রলীগের নেতাকর্মীদের এই হামলার জন্য দায়ী করে। ঢাবি ক্যাম্পাসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এই অভিযোগ করে দোষী ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেফতারের দাবি জানান।
ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় সাংবাদিকদের জানান ছাত্রলীগের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ খতিয়ে দেখা হবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাৎক্ষণিক
প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন এই হামলা শুধু ন্যক্কারজনক নয় , বাংলাদেশের রাজনীতির জন্য অশনিসংকেত।