রবিবার, ০৭ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

বন বিভাগ গ্যাস কোম্পানির অবৈধভাবে গাছ কাটা বন্ধ করেছে

  • আপডেট টাইম : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬২০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ বন বিভাগ পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিঃ

(পিজিসিএল) সিরাজগঞ্জের নলকায় প্রধান কার্যালয়ের আঙিনায়

অবৈধভাবে গাছ কাটা বন্ধ করে দিয়েছে । সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বন বিভাগের অনুমতি ছাড়া পিজিসিএল কার্যালয়ের আঙ্গিনায় ৫১টি গাছ বিক্রির জন্য বিক্রয় কমিটি গঠন করা হয়। প্রায় দুই  সপ্তাহ আগে ওই কমিটি দরপত্র আহ্বান করে। দরপত্রের প্রক্রিয়া শেষে ব্যবস্থাপনা পরিচালক ও বিক্রয় কমিটির অনুমতি সাপেক্ষে সংশ্লিষ্ট

ঠিকাদারকে কার্যাদেশ দেয়া হয়। সেই মোতাবেক তারা গাছ কাটতে শুরু করেন। এ খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা গাছ কাটা বন্ধ করে দেয়। পিজিসিএল কর্তৃপক্ষ  ঐ দিনই কার্যাদেশ বাতিল করে নির্বাচিত ঠিকাদারকে টাকা ফেরত দেয়া হয়। ওই বিক্রি কমিটির প্রধান জিএম আব্দুর রাজ্জাক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে সামাজিক বনায়ন ও নার্সারি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ঋষিকেশ চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার একটি টিম পিজিসিএল কার্যালয়ে যান এবং অবৈধভাবে গাছ কাটা বন্ধ করে দেয়া হয়। এ ব্যাপারে পিজিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান পাটোয়ারী বলেন, দরপত্রে কিছু ভুল-ত্রুটি থাকায় ওই দরপত্র বাতিল করা হয়েছে। সেটি সংশোধন করে খুব শীঘ্রই আবারো দরপত্র আবহান করে এসব গাছ বিক্রি করা হবে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com