রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের উপর হামলা।। রাজনীতির জন্য অশনিসংকেতঃ ফখরুল

  • আপডেট টাইম : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৬৩ দেখা হয়েছে

ছাত্রদলের নেতাকর্মীদের উপর সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলার ঘটনা ঘটে। এই হামলায় ৩০-৪০ জন নেতাকর্মী আহত হয়েছে দাবি করে ছাত্রদল ছাত্রলীগকে এই হামলার জন্য দায়ী করেছে।

প্রত্যক্ষদর্শীদের জানায় দুপুরের দিকে এই হামলার ঘটনা ঘটে।

নবনির্বাচিত ছাত্রদল সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ছাত্রলীগের নেতাকর্মীদের এই হামলার জন্য  দায়ী করে। ঢাবি ক্যাম্পাসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি  এই অভিযোগ করে দোষী ছাত্রলীগ  নেতাকর্মীদের গ্রেফতারের দাবি জানান।

ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি  আল নাহিয়ান খান জয় সাংবাদিকদের জানান ছাত্রলীগের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ খতিয়ে দেখা হবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন এই হামলা শুধু ন্যক্কারজনক নয় , বাংলাদেশের রাজনীতির জন্য অশনিসংকেত।  

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com