মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী প্রার্থী বাছাইয়ে সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে জামায়াতের প্রশ্ন মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির বৈঠক।। চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

যুবককে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৪২ দেখা হয়েছে

বাংলা হেড লাইনস খুলনা প্রতিনিধি : খুলনায় মহিদুল ইসলাম (২৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার  বেলা ৩টা ৪৫ মিনিটের দিকে মহানগরীর সোনাডাঙ্গার মজিদ সরনির সুজুকি শো রুমের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মহিদুল বটিয়াঘাটার জলমার মো. শওকতের ছেলে। পেশায় ব্যবসায়ী। খুলনা মহানগর যুবলীগ নেতা এসএম হাফিজুর রহমান হাফিজের চাচাতো ভাই।

স্থানীয়রা জানান, সুজুকি শো রুমে মহিদুলসহ চার জন এসেছিলেন। তিনজন শো রুমের ভিতরে যান। মহিদুল বাইরে অবস্থান করছিলেন। এসময় কে বা কারা এসে তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। ভিতর থেকে তিনজন এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। ঘটনাস্থানেই মহিদুল মারা যান।

খুলনা মেট্রোপলিটন পুলিশের  অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, নিহতের পেটের বাম পাশে ও গলায় ধারালো ছুরি দিয়ে আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি ঘটনাস্থানে মারা যান। নিহতের লাশ  খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। কে বা কারা এ হত্যার সাথে জড়িত তা অনুসন্ধান করা হচ্ছে।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজ উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমিজমা সংক্রান্ত বিরোধে এ হত্যাকান্ড ঘটতে পারে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com