রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়

রাজধানীতে আ’লীগ নেতার বাসা থেকে র‍্যাবের বিপুল অর্থ , অস্ত্র, স্বর্ণালংকার উদ্ধার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬১৭ দেখা হয়েছে

 

 

রাজধানীতে গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক, তার বন্ধু ও কর্মচারীর বাসা থেকে মঙ্গলবার র‍্যাব পৃথক অভিযান চালিয়ে পাঁচ কোটি পাঁচ লাখ নগদ অর্থ, আট কেজির  স্বর্ণালংকার   ও ছয়টি আগ্নেয় অস্ত্র  উদ্ধার করেছে।

র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল শাফিউল্লাহ বুলবুল সাংবাদিকদের জানান যে সোমবার ভোর রাতে র‍্যাব এনামুল হকের পুরান ঢাকার সুত্রাপুরের বাসা ঘিরে রাখ  এবং  মঙ্গলবার সকালে অভিযান চালায়। তিনি বলেন এনামুলের বাসা থেকে এক কোটি পাঁচ লাখ টাকা জব্দ করা হয়েছে।

এ ছাড়াও আট কেজি স্বর্ণালংকার ও পাঁচটি আগ্নেয় অস্ত্র উদ্ধার করা হয় এনামুলের বাসা থেকে । সিন্ধুকের ভিতর থেকে টাকা ও  স্বর্ণালংকার পাওয়া যায়।

শাফিউল্লাহ  বলেন পাঁচটি সিন্ধুক এনামুলের বাসায় ডেলিভারী দেওয়া হয় যার মধ্যে তিনটি এনামুলের বাসায় পাওয়া যায়।

বাকী দুটির একটি সিন্ধুক এনামুলের কর্মচারী আবুল কালাম আজাদের বাসায় পাওয়া যায়। সেখানে র‍্যাব অভিযান চালিয়ে দুই কোটি টাকা ও একটি  আগ্নেয় অস্ত্র  উদ্ধার করে। বাকী  সিন্ধুকটি  এনামুলের বন্ধু  হারুনার রশিদের বাসায় সেখানে র‍্যাব অভিযান চালিয়ে দুই কোটি টাকা জব্দ করে।

র‌্যাব-৩ এর অধিনায়ক বলেন, আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল, কয়েক দিন আগে এখানকার ইংলিশ রোডে পাঁচটি ভল্ট বানানোর অর্ডার দেন এনামুল হক ও রূপন ভূঁইয়া।

তিনি  বলেন এনামুল ক্যাসিনোর  একটা বড় অংশের মালিক ছিলেন । তিনি  ক্যাসিনোর  লভ্যাংশের টাকা বাসায় আনতেন এবং  গোল্ডে রূপান্তরিত করতেন যেটা মানিলন্ডারিং পরে।

জানা গেছে এনামুল  ওয়ান্ডারাস ক্লাবের   অবৈধ ক্যাসিনোর অংশীদার।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com