রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দলের নীতি নির্ধারণী ফোরাম সিদ্ধান্ত নেবে রাষ্ট্রপতি কে হবেন: মির্জা ফখরুল চাঁদাবাজ-দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত লড়াই তীব্রতর হবে: জামায়াত আমির ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন তারেককে ব্রিকস সম্মেলনে মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে সরকারের কিছু বলার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী নৈতিক স্খলন প্রমাণিত ।। এমপি নজরুল জামায়াত থেকে বহিষ্কার অপতথ্য ও সাইবার বুলিং মোকাবিলায় আইনজীবী প্যানেল: তথ্য উপদেষ্টা জিয়ার হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল

মানিকগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল ফাইনালে সদর উপজেলা চ্যাম্পিয়ন

  • আপডেট টাইম : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৬০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয়

 গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শেষ হয়েছে। এতে বঙ্গবন্ধু  টুর্নামেন্টের ফাইনালে ছেলেদের খেলায় শিবালয় উপজেলা দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সদর উপজেলা দল। খেলার শুরুর ২০ মিনিটে সদর উপজেলা দলের সুজন একটি গোল করে দলকে এগিয়ে নেয়। নির্ধারিত সময়ে শিবালয়ের ছেলেরা আর গোলের দেখা না পেলে ১-০ গোলে সদর উপজেলার অনূর্ধ্ব-১৭ এ ছেলেরা চ্যাম্পিয়ন হয়।

অপরদিকে বঙ্গমাতা টুর্নামেন্টে মেয়েদের খেলায় ঘিওর উপজেলা দলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সদর উপজেলা দল। খেলা শুরুর ১৫ মিনিটে সদর উপজেলা দলের সাইমা একটি গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। এরপর চলে উভয়দলের হাড্ডাহাড্ডি লড়াই। শেষের ১০ মিনিট বাকী থাকতে সদর উপজেলা দলের কবরী আরও একটি গোল করে  ব্যবধান বাড়ায়। খেলা শেষের ২মিনিট আগে সদর উপজেলা দলের সুমি আরো একটি গোল করলে ৩-০ গোলে মানিকগঞ্জ সদর উপজেলা দল চ্যাম্পিয়ন হয়।

 খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে ট্রপি তুলে দেওয়া হয়।

এসময় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান মিয়া, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুদেব কুমার সাহা, জেলা ক্রীড়া অফিসার মো: নুরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান ইসরাফিল হোসেনসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে এই টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নেয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com