বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে নির্দেশনা দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ

মোহামেডানের লোকমান আটক, অস্ট্রেলিয়ার ব্যাংকে তার ৪১ কোটি টাকা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৭৩ দেখা হয়েছে

 

অবৈধ ক্যাসিনো ব্যবসার সাথে জড়িত মোহামেডান  স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়াকে র‍্যাব  গতকাল বুধবার আটক করে আজ  বৃহস্পতিবার তেজগাঁও থানায় হস্তান্তর করেছে।

র‌্যাব-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, মোহামেডান ক্লাবে অবৈধ ক্যাসিনো ভাড়া দিয়ে কোটি কোটি টাকা উপার্জন করেছেন লোকমান। তার এ টাকা অস্ট্রেলিয়ায় কমনওয়েলথ ও এএনজেড ব্যাংকে রাখা আছে।

লোকমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি  ক্যাসিনো থেকে কোটি কোটি টাকা উপার্জন করেছেন এবং  অস্ট্রেলিয়ার ঐ দুই ব্যাংকে তার ৪১ কোটি টাকা রয়েছে।

র‍্যাব বুধবার রাতে লোকমানকে  রাজধানীর তেজগাঁওয়ের মনিপুরী পাড়ার বাসা থেকে বিপুল পরিমাণ মাদকসহ আটক করে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় লোকমান হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে মাদক আইনে তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে।পরে লোকমানকে তেজগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com