রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়

কুড়িগ্রামে ফেন্সিডিলসহ পুলিশ সদস্য আটক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৫৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধিঃকুড়িগ্রামের ফুলবাড়ীতে বিজিবি অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ এক পুলিশ কনেস্টেবলকে আটক করেছে। বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়ানের অধীন কাশিপুর ক্যাম্পের বিজিবি’র সদস্যরা উপজেলার কুটিচন্দ্রখানা এলাকা থেকে ওই কনেস্টবলকে ৬ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে আটক করেন। পরে বিজিবি বিকালে তাকে ফুলবাড়ী থানায় হস্তান্তর করেছে। আটক কনেস্টেবলের নাম জাহাঙ্গীর আলম (৩৭)। তিনি কুড়িগ্রাম জেলার নামাজের চর পুলিশ ফাঁড়ীতে কর্মরত।

তাহার বিপি নম্বর৬৮৬। পুলিশ জানায়, জাহাঙ্গীরের বাড়ী পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার তরিয়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত হাবিল উদ্দিনের ছেলে। ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com