রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দলের নীতি নির্ধারণী ফোরাম সিদ্ধান্ত নেবে রাষ্ট্রপতি কে হবেন: মির্জা ফখরুল চাঁদাবাজ-দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত লড়াই তীব্রতর হবে: জামায়াত আমির ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন তারেককে ব্রিকস সম্মেলনে মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে সরকারের কিছু বলার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী নৈতিক স্খলন প্রমাণিত ।। এমপি নজরুল জামায়াত থেকে বহিষ্কার অপতথ্য ও সাইবার বুলিং মোকাবিলায় আইনজীবী প্যানেল: তথ্য উপদেষ্টা জিয়ার হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল

বগুড়ায় প্রাক্তণ ক্রীড়াবিদদের সম্মাননা

  • আপডেট টাইম : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৯৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের আয়োজনে জেলার প্রাক্তণ ছয় ক্রীড়াবিদ এবং তিন স্ব সংগঠককে সম্মাননা প্রদান করা হয়েছে।

বগুড়ার ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রাখায় ক্রীড়া সংগঠক হিসেবে জলিলুর রহমান জলিল, ফুটবলার তোফাজ্জল হোসেন কবিরাজ, ক্রিকেটার ফজলুল হক মুরাদ (মরোনত্তর), ফুটবলার বরুণ কুমার দাস, ব্যাডমিন্টনে আজিজুল হক এবং ক্রিকেটে শহিদুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এছাড়া প্রথমবারের মত সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রাহাত রিটু ও প্রতিষ্ঠাতা সহ-সভাপতি জহুরুল ইসলামকে স্ব সংগঠক সম্মাননা প্রদান করা

হয়। সংগঠনের সদস্য আমিনুল ইসলাম মুক্তা গাবতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকেও সম্মাননা প্রদান করা হয়েছে।

শনিবার দুপুরে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানে জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি এইচ আলিমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন। জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য জামিলুর রহমান জামিলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন, বগুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কবিরাজ তরুণ কুমার চক্রবর্ত্তী প্রমুখ বক্তব্য রাখেন। জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহীম মিতুর বাবা মাহবুব হামিদ তারা, বগুড়াস্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি মোস্তফা মোঘল, সাধারণ সম্পাদক শামীম আলম, কার্যনির্বাহি কমিটির সহ-সাধারণ সম্পাদক সানাউল হক শুভ প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ বলেন, বগুড়ায় যারা খেলার মাঠে মানুষকে মাতিয়েছেন, তাদের সম্মাননা দিতে পারলে নবীণরা আরো অনুপ্রাণিত হবেন।তরুণরা সমাজে প্রচলিত কুসংস্কারে দিকে না তাকিয়ে খেলাধুলার মাধ্যমে বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসবেন। তিনি আয়োজক ও সংবর্ধিত সকলকে অভিনন্দন জানিয়ে বলেন, প্রাক্তণ ক্রীড়াবিদদের সম্মাননার মধ্যে দিয়েবগুড়ার ক্রীড়াঙ্গন আরো এগিয়ে যাবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com