বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে নির্দেশনা দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ

প্রধানমন্ত্রী ট্রাম্পকে চিঠি দিয়েছেন খুনিদের ফিরিয়ে আনার বিষয়ে

  • আপডেট টাইম : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬০৬ দেখা হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবের খুনিদের বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে।

‘জাতির পিতার খুনিরা এই দেশে (যুক্তরাষ্ট্রে) রয়েছে। তদের (খুনিদের) ফিরিয়ে নেয়ার ব্যাপারে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। আমি মূলত আসলে সেই বিষয়টা নিয়েই তাঁকে (ট্রাম্পকে) একটা  চিঠি দিয়েছি,’ শেখ হাসিনা রবিবার নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এই কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা  জাতিসংঘের মহাসচিবের রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে  দেওয়া এক মধ্যাহ্নভোজে ডোনাল্ড ট্রাম্পকে চিঠিটি  দিয়েছেন।

জাতিসংঘের ৭৪তম সাধারন অধিবেশনে যোগদান শেষে দেশে ফেরার আগে  নিউইয়র্কে বাংলাদেশ মিশনে প্রধানমন্ত্রীর ৮ দিনের সফর উপলক্ষে এই সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়। শেখ হাসিনা  গত ২০ সেপ্টেম্বর জাতিসংঘের ৭৪তম সাধারন অধিবেশনে যোগদানের জন্য নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

দেশে চলমান দুর্নীতি ও ক্যাসিনো বিরোধী অভিযানের বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ১/১১ যাতে পুনরাবৃত্তি  না ঘটে সে জন্য আমি আগে থেকেই ব্যাবস্থা নিচ্ছি।  

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com