প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবের খুনিদের বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে।
‘জাতির পিতার খুনিরা এই দেশে (যুক্তরাষ্ট্রে) রয়েছে। তদের (খুনিদের) ফিরিয়ে নেয়ার ব্যাপারে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। আমি মূলত আসলে সেই বিষয়টা নিয়েই তাঁকে (ট্রাম্পকে) একটা চিঠি দিয়েছি,’ শেখ হাসিনা রবিবার নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এই কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের মহাসচিবের রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে দেওয়া এক মধ্যাহ্নভোজে ডোনাল্ড ট্রাম্পকে চিঠিটি দিয়েছেন।
জাতিসংঘের ৭৪তম সাধারন অধিবেশনে যোগদান শেষে দেশে ফেরার আগে নিউইয়র্কে বাংলাদেশ মিশনে প্রধানমন্ত্রীর ৮ দিনের সফর উপলক্ষে এই সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়। শেখ হাসিনা গত ২০ সেপ্টেম্বর জাতিসংঘের ৭৪তম সাধারন অধিবেশনে যোগদানের জন্য নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
দেশে চলমান দুর্নীতি ও ক্যাসিনো বিরোধী অভিযানের বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ১/১১ যাতে পুনরাবৃত্তি না ঘটে সে জন্য আমি আগে থেকেই ব্যাবস্থা নিচ্ছি।