বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী রবিবার দাবি করেন যে সরকার যুবলীগ নেতা ও অবৈধ ক্যসিনো ব্যবসায়ী ইসমাইল চোঁধুরী সম্রাটকে নিয়ে নানারকম ‘নাটক মঞ্চস্থ’ করা হয়েছে।
দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিঙে রিজভী এই মন্তব্য করে বলেন এমন একদিন সম্রাটকে গ্রেফতার দেখানো হলো ‘দেশ বিরোধী অসম চুক্তিগুলোর’ ব্যাপারে জনগণের ‘দৃষ্টি ‘আড়াল’ করার জন্য।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের ভারতে সরকারি সফর শেষে রবিবার দেশে ফেরেন।