রবিবার, ০৭ জুন ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

বগুড়ায় শ্রমিক লীগ নেতা সহ সাত জুয়াড়ি গ্রেফতার

  • আপডেট টাইম : রবিবার, ৬ অক্টোবর, ২০১৯
  • ৪৮৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ রোববার বিকালে থানা বাসস্ট্যান্ড এলাকায় মোটর শ্রমিক ইউনিয়নের দুপচাঁচিয়া শাখা কার্যালয়ে অভিযান চালিয়ে শ্রমিক লীগ নেতা পৌর কাউন্সিলরসহ  সাত জুয়াড়িকে গ্রেফতার করেছে। সেখান থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ এক লাখ নয় হাজারটাকা জব্দ করা হয়েছে।

দুপচাঁচিয়া থানার ওসি মিজানুর রহমান জানান, মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে অভিযান চালিয়ে পৌরসভার প্যানেল মেয়র আজিম মিস্ত্রিসহ সাত জুয়াড়িকে গ্রেফতার এবং জুয়ার সরঞ্জাম ও নগদ লক্ষাধিক টাকা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

 সন্ধ্যায় এ খবর পাঠানো পর্যন্ত মামলা হয়নি। গ্রেফতার জুয়াড়িরা হলেন দুপচাঁচিয়া পৌরসভার ধোকরকোলার মৃত আরমান মিস্ত্রির ছেলে উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিম মিস্ত্রী, মেইল বাসস্ট্যান্ড এলাকার আজাদ আলীর ছেলে বুলবুল আহম্মেদ, মহলদারপাড়ার দেলোয়ার হোসেনের ছেলে হাবিবুর রহমান, সঞ্জয়পুরের কছির উদ্দিনের ছেলে মিজানুর রহমান, চামরুল ইউনিয়নের ঘাটমাগুড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক, বগুড়া শহরের নিশিন্দারা মন্ডলপাড়ার আব্দুল আলীর ছেলে আব্দুল মজিদ এবং নন্দীগ্রাম উপজেলার মির্জাপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে আহসান হাবীব।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, পৌর কাউন্সিলর, শ্রমিক লীগ ও শ্রমিক নেতা আজিম মিস্ত্রি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে জুয়ার আসর বসিয়ে থাকেন। রোববার তিনি দুপচাঁচিয়া থানা বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের দুপচাঁচিয়া শাখা কার্যালয়ে জুয়ার আসর বসান। কার্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে ভিতরে জুয়া চলছিল। বাহিরে এক ব্যক্তি চাবি নিয়ে পাহারা দিচ্ছিলেন। বিকালে দুপচাঁচিয়া থানা পুলিশ গোপনে খবর পেয়ে শ্রমিক কার্যালয়ে অভিযান চালায়। তারা ওই ব্যক্তির কাছে চাবি নিয়ে দরজা খুলে সাত জুয়াড়িকে গ্রেফতার করে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com