শনিবার, ০২ মে ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

মানিকগঞ্জে নদীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯
  • ৫১৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ সদর উপজেলার নালোড়া এলাকায় নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় নদীর ওপর বাঁশের সাঁকোতে আটকে থাকা অবস্থায় ওই লাশ উদ্ধার করে পুলিশ। তবে মরদেহের কোন পরিচয় পাওয়া যায়নি।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইন-চার্জ রকিবুজ্জামান জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, নিহতের বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর। অন্য কোথাও শ্বাসরোধে হত্যা করে পা দুটি শার্ট দিয়ে বেঁধে তার মরদেহটি নদীতে ভাসিয়ে দেয়া হয়েছে।

লাশটি উজান থেকে ভাসতে ভাসতে ভাটি এলাকায় এসে ওই বাঁশের সাঁকোতে আটকে পড়ে বলে তিনি জানান।

তার পরিচয় ও হত্যাকান্ডের ঘটনা জানতে পুলিশী চেষ্টা চলছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com