শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

বগুড়ায় আবরার হত্যার প্রতিবাদে মানববন্ধন, বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বক্তব্যকে ধিক্কার

  • আপডেট টাইম : বুধবার, ৯ অক্টোবর, ২০১৯
  • ৫৪১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বুয়েটের ছাত্র আবরার ফাহাদের  নৃশংস হত্যাকান্ডের  প্রতিবাদে বগুরায়  বুধবার প্রগতিশীল ছাত্র সমাজ, জাসদ ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে  পৃথকভাবে শহরের সাতমাথায় সকাল থেকে দুপুর পর্যন্ত মানববন্ধনগুলি অনুষ্ঠিত হয়।

সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচিতে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা একাত্মতা ঘোষণা করে । সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ  বাধা দেয়।

বেলা ১১টার দিকে প্রগতিশীল ছাত্রজোটের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। জোটের জেলা সমন্বয়ক ও জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি নাদিম মাহমুদের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনা অন্যান্যের মধ্যে জেলা ছাত্রফ্রন্টের সভাপতি ধনঞ্জয় বর্মণ, জেলা ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি আকতার উজ-জামান টুটুল, দপ্তর সম্পাদক সাগর পারভেজ প্রমুখবক্তব্য রাখেন।

বক্তারা বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বক্তব্যকে ধিক্কার জানিয়ে বলেন, দেশের সকল আন্দোলনের সূতিকাগার ছিল ছাত্র সংগঠন। তারা শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও আবরার ফাহাদের খুনিদের বিচার কার্যকরের মধ্য দিয়ে শিক্ষা

প্রতিষ্ঠান থেকে সন্ত্রাসী কর্মকান্ড বন্ধের দৃষ্টান্ত স্থাপন করতে প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন।

দুপুরে বগুড়া জেলা জাসদ ছাত্রলীগের উদ্যোগে  মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। অন্যান্যের মধ্যে জাসদের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট ইমদাদুল হক ইমদাদ, জেলা সহ-সভাপতি ইকবাল হোসেন খান রতন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুল লতিফ পশারী ববি, জোবায়ের হোসেন মোল্লা, শহর শাখার সাধারণ সম্পাদক হাসানুল মঞ্জুর দোদুল,  জেলা ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক, শহর শাখার সাধারণ সম্পাদক আবু রায়হান, প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে আবরার ফাহাদের খুনি ছাত্রলীগ নামধারী সন্ত্রাসী, কুলাংগারদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এছাড়া সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে দুপুরে  মানববন্ধন কর্মসূচিতে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা একাত্মতা ঘোষণা করেন। বক্তব্য রাখেন, ছাত্রলীগ সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস, রাকিবুল ইসলাম রাকিব, আবদুল আজিজ, আবু সুফিয়ান প্রমুখ। ছাত্রলীগ সভাপতি বলেন, অভিযুক্তদের ছাত্রলীগ থেকে বহিস্কার করা হয়েছে। আইন-শৃংখলা বাহিনী তাদের গ্রেফতারও করেছে।  তিনি সাধারণ শিক্ষার্থীদের অনুরোধ জানান, তাদের আন্দোলনে যেন দেশ বিরোধী কোন শক্তি সুযোগ নিতে না পারে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com