সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা

মহাসড়কে ছিনতাই ,তিন শিক্ষক প্রহৃত

  • আপডেট টাইম : বুধবার, ৯ অক্টোবর, ২০১৯
  • ৫৫১ দেখা হয়েছে

 

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ী মোড় এলাকায় দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা ৩ শিক্ষককে দেশীয় অস্ত্রের মুখে ও মারপিট করে ১০ হাজার টাকাসহ দুটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। শিক্ষকরা হলেন, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হাসিল রঘুনাথপুর বায়তুল উলুম কওমীয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মৌঃ জামাল উদ্দিন (৫০), মৌঃ মিনহাজুল ইসলাম (২৭) ও  মৌঃ আব্দুল ওয়াহেদ (২৮)। তারা জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে ওই মাদ্রাসার কালেকশন করার জন্য মটোর সাইকেলযোগে সিরাজগঞ্জের বেলকুচিতে যাওয়া হয় এবং সেখান থেকে রাত ৯ টার দিকে আসার পথে উল্লেখিত স্থানে হাফ প্যান্ট পরিহিত ৫/৭জন যুবক হাসুয়া, রড ও ছুরি উচিয়ে মটোর সাইকেল গতিরোধ করে মারপিট শুরু করে। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্রের মুখে উল্লেখিত টাকা ও মোবাইল নিয়ে যায়। ঘটনার রাতেই রায়গঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নেয়া হয়েছে। এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ শহিদ আলম ও কামারখন্দ থানার ওসি হাবিবুল ইসলাম জানান, সংগঠিত ঘটনাটি জানা নেই। তবে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com