বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯
  • ৫৪৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস  সিরাজগঞ্জ  প্রতিনিধিঃ  সিরাজগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ডাকাতরা হল বরগুনার ধলুয়া গ্রামের তরিকুল ইসলাম ওরফে সুমন (২৭), আল আমিন (২৭),পশ্চিম গুদিঘাট গ্রামের সোহেল (২৫), কলাতলা গ্রামের আলআমিন (২৮), নোয়াখালীর চাটখিল উপজেলার হরিকৃষ্ণপুর গ্রামের আবু জাফর (২৫), নারায়নগঞ্জের বন্দর উপজেলার -কেউটলা গ্রামের ইব্রাহীম (২৭), কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর গ্রামের ইমরানা (৩০), সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বামুরিয়া গ্রামের হাফিজুল ওরফে আকাশ (২৫)। সিরাজগঞ্জ সদর থানার এসআই সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ সুপার টুটুল চক্রবর্তীর  দিক নির্দেশনায় ওসি মোহাম্মাদ দাউদের নেতৃত্বে এসআই জাফর, এসআই আজিম, এসআই জিমেল, এসআই ফারুক, এসআই মেহেদীসহ একদল পুলিশ সিরাজগঞ্জ-কড্ডা সড়কের কোনাগাতী এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। এসময় একটি মিনি ট্রাকসহ ডাকাতির বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com