রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার

অটো ভ্যানের ধাক্কায় শিশু নিহত

  • আপডেট টাইম : শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯
  • ৫৭৬ দেখা হয়েছে

 

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়ায় আত্মীয় বাড়িতে বেড়াতে এসে অটো ভ্যানের ধাক্কায় আশিক ইসলাম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার মোস্তফাপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসীরা জানান, শিশু আশিক ইসলাম দুপচাঁচিয়া উপজেলার হেরুঞ্জ তালুকদারপাড়া গ্রামের মেহেদুল ইসলামের ছেলে। শিশুটি শুক্রবার বিকালে পরিবারের সদস্যদের সাথে ধাপ-মোলামগাড়ী সড়কের মোস্তফাপুর বাজার এলাকার আত্মীয় বাড়িতে বেড়াতে যায়। সন্ধ্যার দিকে বাড়ির কাছে রাস্তায় ব্যাটারি চালিত একটি অটো ভ্যান তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় জিয়ানগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাকিম তালুকদার ভ্যানের ধাক্কায় শিশু আশিকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। দুপচাঁচিয়া থানার ওসি মিজানুর রহমান জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com