বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী প্রার্থী বাছাইয়ে সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে জামায়াতের প্রশ্ন মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী

অন্তঃসত্তা মা ও কন্যা শিশুকে জবাই করে হত্যা

  • আপডেট টাইম : রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯
  • ৬৮৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের পৌর শহরের ৯নং ওয়ার্ডের ভাল্লুককান্দী গ্রামে আলামিনের বাড়ীতে একা পেয়ে ৭মাসের অন্তঃসত্তা মা লাকী বেগম (২২) ও তার চার বছরের শিশু কন্যা আলিফাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দূর্বৃত্তরা। রোববার দিবাগত আনুমানিক রাত বারটার দিকে এ ঘটনা ঘটে। লোমহর্ষক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের  পরিবার ও স্থানীয়রা দ্রুত এ হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার ও সর্বোচ্চ বিচার দাবি করেছেন।

পারভেজ, শিপনসহ স্থানীয়দের তথ্যে জানা যায়, নিহত গৃহবধু লাকীর স্বামী আলামিন এলাকার আসাদ মার্কেটে মোবাইল ফোন ফ্যাক্সের দোকান করেন। ব্যবসার কারণে প্রায়ই তিনি মধ্যরাতে বাড়িতে ফিরতেন। এছাড়া ওই বাড়িতে নিহত মা মেয়ে আর আলামিন বসবাস করতেন। এ সুযোগ নিয়ে দূর্বৃত্তরা তার স্ত্রী ও কন্যাকে হত্যার পর তার ঘরে থাকা প্রায় ৮ লাখ টাকা লুট করে নিয়ে যান। নিহত লাকীর স্বামী আলামিন জানান, রাত প্রায় ১২টার দিকে বাড়িতে এসে দেখেন তার বাড়ির গেটটি খোলা। এছাড়ার ঘরের ভিতরে জোড় শব্দে টেলিভিশন চলছে। এ সময় তিনি বাড়ির ভিতরে ঢুকতেই প্রথমে রক্তাত্ত অবস্থায় তার শিশু কন্যা আলিফাকে মাটিতে পরে থাকতে দেখে চিৎকার দিলে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে বাড়ির উঠানে রক্তাত্ত অবস্থায় তার স্ত্রী লাকীকেও পড়ে থাকতে দেখেন। পরে তারা মাটিতে পড়ে থাকা স্ত্রী কন্যার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশে খবর দেয়। আলামিন লোমহর্ষক এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ প্রসঙ্গে টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মীর মোশাররফ হোসেন জানান, শনিবার  দিবাগত রাত ১২.০৫ এর দিকে  কে বা কাহারা তাদের বাড়িতে ঢুকে তাদেরকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে। তবে এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মা ও শিশুর লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com