শনিবার, ০২ মে ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

বিদেশি পিস্তল ও ইয়াবাসহ তিনজন গ্রেফতার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯
  • ৬৯৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়া উপশহর ফাঁড়ির পুলিশ সোমবার রাতে শহরের হাকির মোড় এলাকায় কোন অপরাধের প্রস্তুতি নেবার সময় একটি    বিদেশি পিস্তল ও ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে। ফাঁড়ির এসআই আবদুল গফুর মঙ্গলবার তাদের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র ও মাদক মামলা করেছেন। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো বগুড়া শহরের ফুলবাড়ি মধ্যপাড়ার  আরিফুল ইসলাম (৩০), সদর উপজেলার সাবগ্রাম চকঝপু গ্রামের  আরিফ হোসেন (৩২) ও কাহালু উপজেলার মুরইল দপ্তরিপাড়ার  মিলন আকন্দ (২৮)। বগুড়া উপশহর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আম্বার হোসেন জানান, বিচারাধীন একাধিক মামলার আসামি মিলন আকন্দ, আরিফ হোসেন ও আরিফুল ইসলাম আগে মাদক ব্যবসা করলেও সম্প্রতি অস্ত্র ব্যবসায় জড়িয়ে পড়ে। সোমবার রাত ৯টার দিকে এরা তিনজন মাদক বিক্রি ও কোন অপরাধ সংঘটনের জন্য শহরের হাকির মোড় এলাকায় একটি ক্লিনিকের সামনে অবস্থান করছিলেন। গোপনে

খবর পেয়ে সেখান অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। ধাওয়া করে গ্রেফতার করলে তাদের কাছে আমেরিকায় তৈরি ৭.৬২ ক্যালিবারের একটি পিস্তল, একটি ম্যাগজিন ও বিক্রির জন্য রাখা ৪০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। মঙ্গলবার মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com