শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির

দান, উৎসর্গের মধ্যে বৌদ্ধ ধর্মালম্বীদের কঠিন চীবর দানোৎসব উদযাপিত

  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯
  • ৭৪১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতনিধিঃ রাঙ্গামাটির জীবতলী ইউনিয়নের ধনপাতা বৌদ্ধ বিহারে শুক্রবার পঞ্চশীল প্রার্থনা ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যদিয়ে দিনব্যাপী বৌদ্ধ ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান ১৫তম দানোত্তম কঠিন চীবর দান উৎসব উদযাপিত হয়েছে।

 দুপুরে বুদ্ধ পতাকা উত্তোলন ও ভিক্ষু সংঘকে ফুলের তোরা দিয়ে বরণ করে নেন পুণ্যার্থীরা। এর পর বুদ্ধ মূর্তি দান, সংঘদান ও ভিক্ষু সংঘের ধর্ম দেশনা, অষ্টপরিস্কার দান, কল্পতরু দান, হাজার বাতি দান, আকাশ প্রদীপ দানসহ নানাবিধ দান ও উৎসর্গসহ কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়। সকাল থেকে  বিহার প্রাঙ্গনে আসতে থাকে প্রত্যন্ত এলাকার ধর্মপ্রাণ বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ। কানায় কানায় ভরে যায় পুরো বিহার প্রাঙ্গণ। চীবর দান উপলক্ষে বিহারের আশে পাশে বসে মেলা। উৎসবে মেতে উঠেন বৌদ্ধ ধর্মবালম্বী ছাড়াও বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ।

ধনপাতা বন বিহার উপাসক উপাষিকা পরিষদের আয়োজনে ১৫তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব উপলক্ষে আয়োজিত ধর্মসভায় পূর্ণার্থীদের উদ্দেশ্যে প্রধান ধর্মদেশনা প্রদান করেন খাগড়াছড়ি আলুটিলা ভাবনা কেন্দ্রের অধ্যাপক করুনাবীর

মহাস্থবির। ধর্ম সভায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ধনপাতা মৌজার হেডম্যান রুপায়ন চাকমা, উপাশক উপাশিকা পরিষদের দায়ক সুভাষ বসু চাকমা, সাবেক মেম্বার স্বপন দত্ত চাকমা, জীবতলী ইউনিয়নের মেম্বার দয়াময় চাকমা, ধনপাতা বন বিহার পরিচালনা পরিষদের সহ সাধারন সম্পাদক চিরন বিকাশ দেওয়ান।

ধর্মীয় অনুষ্ঠানে পবিত্র মঙ্গলাচরণ পাঠ করেন, ধনপাতা বন বিহারের আবাসিক প্রধান নতুন বংশ ভিক্ষু। অনুষ্ঠানে শত শত বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশগ্রহণ করেন। ধর্মসভা ও পঞ্চশীল গ্রহণের পর চীবর দানের মাধ্যমে ‘বুদ্ধের অহিংসা বাণী ছড়িয়ে যাক মানুষের মাঝে এবং পূণ্যে ও জ্ঞানের মাধ্যমে সুখ-শান্তিসহ সামনের দিনগুলোতে শান্তি ফিরে আসুক সবার মাঝে এমন প্রার্থনার মধ্যদিয়ে পূণ্যার্থীরা বৌদ্ধ ভিক্ষুসংঘকে চীবর দানের মধ্যদিয়ে শেষ হয় চীবরদান উৎসব। বিকেলে অনুষ্ঠিত হয় প্রদীপ প্রজ্বলন ও ফানুস বাতি উত্তোলন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com