বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী প্রার্থী বাছাইয়ে সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে জামায়াতের প্রশ্ন মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী

যুবলীগের ১০ নেতাকর্মী আটক

  • আপডেট টাইম : শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯
  • ৬৬৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়া সদর থানা পুলিশ শনিবার রাতে শহরতলীর ফুলতলা এলাকায় একটি ফিলিং স্টেশনের পাশ থেকে যুবলীগের ১০ নেতাকর্মীকে আটক করেছে। তাদের পাশে সেবন করা তিন বোতল ফেনসিডিল পাওয়া গেছে। সদর থানার ওসি এসএম বদিউজ্জামান জানিয়েছেন, আটক সকলে যুবলীগের নেতাকর্মী। এরা হলেন বগুড়া শহরের কলোনী চক ফরিদ এলাকার আনোয়ার হোসেন (৩৩), একই এলাকার  মোক্তার হোসেন (৪৫), নূর আলম (৩৫), আশিক হোসেন (৪২), শহিদুল ইসলাম (৪২), মুনিম (৩০),  সাজু (৩০),  সামসাদ শেখ (৪২),  ফিরোজ (৪২) এবং ফুলতলা এলাকার  নান্টু (৩২)।

সদর থানার এএসআই আবু তাহের ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ৯টার দিকে এরা ১০ জন শহরতলীর ছিলিমপুর এলাকায় বগুড়া ফিলিং স্টেশনের পাশে বসেছিলেন। তাদের পাশে সেবন করা তিন বোতল ফেনসিডিল ছিল। তারা সদুত্তর দিতে না পারায় তাদের আটক করে থানায় আনা হয়েছে। তবে ওই এলাকার লোকজন জানান, এরা সকলে সেখানে বসে ফেনসিডিল সেবন করছিলেন। রাত ১০টায় এ খবর পাঠানো পর্যন্ত তাদের বিরুদ্ধে কোন মামলা হয়নি। এদের ছাড়িয়ে নিতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা থানায় তদবির করছিলেন। সদর থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, আটক যুবলীগের নেতাকর্মীদের কাছে কোন মাদক বা অস্ত্র পাওয়া যায়নি। ১০ জন একত্রিত হওয়ায় তাদের আটক করে থানায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com