শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

ইলিশ ধরার অপরাধে ১৭ জেলে আটক।। জব্দকৃত মাছ এতিমখানা, মাদ্রাসায় বিতরণ

  • আপডেট টাইম : শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯
  • ৬৪৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে ইলিশ মাছ ধরার অপরাধে ১৭ জেলেকে ১১ দিন করে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান শনিবার বিকেলে এই  দণ্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার দোগাছী গ্রামের সাইদুল (৩৫), বেলকুচি উপজেলার নানাপুর গ্রামের বাবু (১৯) ও টাংগাইলের কালিহাতী উপজেলার আফজালপুর গ্রামের ইসরাইল (৫০), সালমান (১৯), ইব্রাহীম (২২), শরিফ (৩০), আনোয়ার (৩২), শাহাদাত (২১), ওয়াজকরণী (২৬), রফিকুল (২২),ইব্রাহিম (২৬), আবু বক্কার (৩৬), নাজমুল (১৯), আব্দুল্লাহ (২১), মান্নান (১৯), খায়রুল (৩৫), আশরাফুল (৩২)। ভ্রাম্যমাণ আদালতের পেশকার মিলন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৫ টা থেকে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ সদরের যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে এই অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় তাদেরকে আটক করা হয় এবং ৯৫ হাজার মিটার ক্যারেন্ট জাল ও ৪০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে বসিয়ে তাদের উল্লেখিত কারাদন্ডাদেশ প্রদান করা হয়। সেইসাথে জব্দকৃত ক্যারেন্ট জাল পুড়িয়ে  ধ্বংস করা হয় এবং জব্দকৃত ইলিশগুলো স্থানীয় দুটি এতিম খানা ও মাদ্রাসায় বিতরন করা হয়। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আনোয়ার হোসেন ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com