শনিবার, ০২ মে ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

পুলিশ বিরোধী অপপ্রচারের অভিযোগে দুই যুবক আটক

  • আপডেট টাইম : বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯
  • ৭৬৮ দেখা হয়েছে

 

বাংলা হেডলাইনস গাজীপুর : রাষ্ট্র, সরকার ও পুলিশ বিরোধী অপপ্রচার চালানোর অভিযোগে গাজীপুর জেলা  গোয়েন্দা  পুলিশ দুই যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে- গাজীপুর জেলার কাপাসিয়া থানার সোহাগপুর গ্রামের হাবিবুর রহমান (৩০) ও রায়হান মিয়া (২০)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন কিছু লোক গত মঙ্গলবার কাপাসিয়া থানাধীন সিংহশ্রী ইউনিয়নের সোহাগপুর বাজারে হাদিউল ইসলাম এর মুদি দোকানের সামনে বসে যুবকরা পুলিশ ও সরকার বিরোধী অপপ্রচার চালাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি টিম সন্ধ্যার পর ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনার সত্যতা পেয়ে অভিযান পরিচালনা করে তাদের হেফাজত থেকে মোবাইল ফোন সেট জব্দ করা হয়। পরবর্তীতে মোবাইল সেটের মাধ্যমে তাদের ফেসবুক আইডিতে প্রবেশ করলে দেখা যায় ফেসবুক প্রোফাইলে বাংলাদেশ পুলিশ বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার যাহার শিরোনাম ছিল ‘‘জঙ্গি পুলিশ হাটাও, দেশটাকে বাঁচাও’’ এবং তারা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম তথা ফেসবুকের মাধ্যমে রাষ্ট্রের ভাবমূর্তি ও বাংলাদেশ পুলিশ বাহিনীর সুনাম ক্ষুন্ন করার লক্ষে অপপ্রচার করছিল। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com